জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। ‘শেখ হাসিনার বার্তা ,নারী-পুরুষ সমতা’এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কিশোরী-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ১৩’টি কিশোর-কিশোরী ক্লাবে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম,এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ (ওসি)হাবিবুল্লাহ সরকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বর্ণ কিশোরী, দিপ্তী চৌধুরী ও রাখী দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিটি ক্লাবে ১’টি করে ক্যারামবোর্ড, লুডু, হারমোনিয়াম ও তবলা সেট প্রদান করেন। এ সময় বিভিন্ন সরকারী কর্মকর্তা ছাড়া ও জনপ্রতিনিধি, আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দসহ উপজেলার ১৩টি ইউনিয়নের সংশ্লিষ্ট ক্লাবের সংগীত ও আবৃত্তি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিত দাশ।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে