
আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় সরকারের গুরুত্বপূর্ণ ব্যাক্তি ও উদ্ধতন কর্মকর্তাদের স্বাক্ষর ব্যবহার করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানোর প্রতারক অসীম হোসেন(২০) নামে একজনকে আটক করেছে পুলিশ। রাতে সরকারের একটি গোয়েন্দা সংস্থা ও ডিবির যৌথ অভিযান চালিয়ে মান্দা উপজেলার কশব ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন। তিনি বলেন, আটক কৃতের কাছ থেকে প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য প্রাপ্তির পাশা পাশি প্রতারণার কাজে ব্যবহৃত নথি পত্র, ২টি মোবাইল সেট এবং ১টি হার্ড ডিস্ক সহ বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ডিও লেটারের কপি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতার কৃত ব্যক্তি বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি। এছাড়াও তার বিরুদ্ধে প্রতারনা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন চিশতী, সহকারি পুলিশ সুপার সুরাইয়া আকতার, সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, ডিবির ওসি সামউদ্দিনসহ প্রমুখ।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























