আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।।
করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে নওগাঁ চেম্বার অফ কমাস এন্ড ইন্ড্রাষ্ট্রির উদ্যোগে শহরের ৪টি পয়েন্টে সপ্তাহব্যাপী বিনা মূল্যে অধ লক্ষাধিক মাস্ক বিতরন কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২১ জুন) সকালে এর উদ্ধোধন করেন, এফবিসিসিআই এর পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শহরিয়ার রাসেল। এসময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক এম,এ খালেক, পরিচালক সাজেদুল আলম, সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদসহ চেম্বারের কর্মকর্তা ও কমচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান,করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী ও মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে অধ লক্ষাধিক মাস্ক বিতরন করবে। করোনার ২য় ধাপে জেলার ১১টি উপজেলার ব্যবসায়ী ও সাধারন মানুষকে সচেতনতা বৃদ্ধি করতে বিনা মুল্যে ৫ লাখ মাস্ক বিতরন করা হয়েছে।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে