ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশব্যাপী ভ‚মি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহদান কর্মস‚চীর ২য় পর্যায়ে ফটিকছড়িতে বিনাম‚ল্যে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর পেয়েছে ৫৩০টি পরিবার।
আজ রবিবার(২০’শে জুন) সকালে গণভবন হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২য় পর্যায়ের গৃহদান কার্যক্রমের শুভ উদ্বোধন করলে ফটিকছড়িতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ভূমিহীন ৫৩০’পরিবারের মাঝে জমির দলিলসহ নতুন ঘর হস্তান্তর করেন। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, ফটিকছড়ি পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, ভ‚জপুর থানার ওসি আছহাব উদ্দিন, ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) দেওয়ান মুহাম্মদ শামসুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, মুহাম্মদ শাহনেওয়াজ, হারুনুর রশিদ ইমন, সোয়েব আল সালেহীন, শফিউল আলম, জয়নাল আবেদীন, সোহরাব হোসেন সৌরভ, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী প্রমুখ। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন জানান, জমি ও গৃহদান কর্মস‚চীর ২য় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ফটিকছড়ি উপজেলায় পাইন্দং ইউনিয়নে ২০৭টি, খিরাম ইউনিয়নে ৯৫টি, ফটিকছড়ি পৌর এলাকায় ৮০টি, ভ‚জপুর ইউনিয়নে ৭৫টি, বাগান বাজার ইউনিয়নে ৩০টি, ধর্মপুর ইউনিয়নে ১৫টি, সুয়াবিল ইউনিয়নে ১৩টি, রোসাংগিরী ইউনিয়নে ৫টি, নারায়ণহাট ইউনিয়নে ১০টিসহ মোট ৫৩০টি “ক” শ্রেণীর ভ‚মিহীন পরিবারকে জমি মালিকানাসহ সরকারীভাবে নির্মিত নতুন সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে।
ফটিকছড়ি(চট্টগ্রাম)নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























