শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ীয়া উত্তর-পূর্ব পাড়া মসজিদের ভিতরে বিরোধের জের ধরে একাকী পেয়ে পাখি মাস্টার(৫৫) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত পাখি মাস্টার ওই এলাকার মৃত আব্দুল হক মোল্যার ছেলে। শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল পাঁচটার দিকে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায় পাখি মাস্টার। একই সময়ে মসজিদে প্রবেশ করেন ওই গ্রামের মৃত ইসরাফিল মোল্লার ছেলে রবিউল মোল্লা এবং মৃত মুন্নাফ মোল্লার ছেলে বাঁশি মোল্লা। নামাজে দাঁড়ানোর মুহূর্তে পাখি মাস্টারকে পিছন থেকে জাপটে ধরে ফেলে মসজিদের ভিতরে বাটাম দিয়ে বেদম প্রহার করে। চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন দ্রুত ছুটে এলে রবিউল মোল্লা ও বাসি মোল্লা পালিয়ে যায়। পাখি মাস্টারকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মহম্মদপুর ও পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে চিকিৎসারত অবস্থায় সে মারা যান।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাষ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা গেছে মামলা প্রক্রিয়াধীন। এলাকায় অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে