আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।।
নওগাঁর কাদোয়াই মুক্ত পাঠশালার আয়োজনে এবং একুশে পরিষদ নওগাঁর সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনুষ্ঠিত হলো ফল উৎসব। শুক্রবার সকালে কাদোয়ার মুক্ত পাঠশাল স্কুল প্রাঙ্গণে ফল উৎসবের উদ্বোধন করেন, একুশে পরিষদের সভাপতি এডভোকেট ডি এম আব্দুল বারী। পঞ্চাশ জন সুবিধাবঞ্চিত শিশুদের আম, জাম, জামরুল, কাঁঠাল, লিচু, পেয়ারা, করমচাসহ নানা ধরনের দেশি ফল দেওয়া হয়।

নওগাঁ শহরের কাদোয়া গ্রামে নাজমী মুন্নি, কাইয়ুম হোসেন এলাকার কিশোর কিশোরীদের নিয়ে গড়ে তুলেছেন সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার জন্য “মুক্তপাঠশালা”। সম্পূর্ণ অবৈতনিক ভাবে স্বেচ্ছাশ্রমে গরীব সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা শেখানো হয় এবং এই শিশুদের পোশাক, বই খাতাসহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রদান করা হয়। পাশা-পাশি মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় কাদোয়া কিশোর ক্লাব পরিচালনা করে এখানকার ছেলেরা। নিজেদের লেখাপড়ার পাশাপাশি স্বেচ্ছাশ্রমে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ফল উৎসবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, এম এম রাসেল, মনোয়ার হোসেন লিটন, আব্দুর রউফ পাভেল, সামিউল ইসলাম শুভ প্রমুখ।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে