আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নওগাঁয় আরো ৫০২টি গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় (২য় পযায়ে) নওগাঁয় ১১টি উপজেলায় ৫০২টি বসতহারা পরিবারকে সেমিপাকা এসব ঘর করে দেয়া হচ্ছে।
আজ শুক্রবার দুপরে সার্কিট হাউজে জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, আগামী রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের ন্যায় নওগাঁতে এসব ঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন,ইতিমধ্যে ৫০২টি পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্তপূবক গৃহ প্রদান করা হচ্ছে। এছাড়াও এসব গৃহ নিমানের কাজ সমাপ্ত হেেয়ছে। আগামী রোববার প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে এসব ঘর ভৃমিহীন ও গৃহহীনদের কাছে বুঝে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারের উপ-পরিচালক উত্তম কুমার রাায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম ও মিল্টন সরকারসহ প্রশাসনের কমকতারা উপস্থিত ছিলেন।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























