ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনকারীরা। তবে ছাত্রলীগ বলছে, বাম সংগঠনগুলোই তাদের ওপর হামলা চালিয়েছে।
সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাওকালে বিকেল চারটায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রক্টরের অপসারণসহ চার দফা দাবিতে আন্দোলন করছিলো শিক্ষার্থীরা।
বেলা সাড়ে ১২টা থেকে, উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রাখে তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিপীড়নে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। তবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ বলেছে, এটি সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়, বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করায় তা প্রতিহত করা হয়েছে।
নিউজ ডেস্ক,বিডি টাইম্স নিউজ



























