জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রিন্স ক্লাবের উদ্যোগে আন্তঃ ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট মোশাররফ হোসেন।

আন্তঃ প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ জলিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শাহীন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক বাবুল সিকদার, সাংবাদিক জহির সিকদার, সাংবাদিক তসলিম আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাবুল শিকদার, জসিম শিকদার,আশিক শিকদার, টুকুল,নোয়াহ মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উক্ত খেলায় বার্সেলোনা প্রতিকদল ৩-১গোলে জুভেন্টাস দলকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলায় ধারাভাস্যকার হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন। উক্ত প্রিমিয়ার ফুটবল লীগের সার্বিক তত্বাবধানে ছিলেন রাজিব শিকদার ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ সাদ্দাম হোসেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে