জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। কিশোরগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণকারী যুবককে আখাউড়া থেকে গ্রেফতার করেছে র্যাব(১৪)। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরে, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত যুবকের নাম সাইফুল মিয়া(২০)। তাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
আজ সোমবার(১৪’ই জুন) ভোরে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আহমেদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক উপজেলার নাপিতেরচর এলাকার শহীদ মিয়ার ছেলে। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, সাইফুল মিয়ার বাড়ি বাড়ি গিয়ে ডিশ ব্যবসার বিল সংগ্রহ করতেন। সে সুবাধে ওই স্কুলছাত্রীর বাড়িতে আসা যাওয়া ছিল। তখন থেকেই সে ফাঁদ পাতেন। ১২’ই জুন সকালে প্রাইভেট পড়ে ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঝুপড়িতে নিয়ে ঐ স্কুলছাত্রীকে ধর্ষণ করে সাইফুল। এ ঘটনায় মামলা দায়েরের পর সাইফুল পালিয়ে যান। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি সাইফুল মিয়া স্বীকার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























