কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর গুলিতে এক শিশু’সহ মা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিহত নারীর স্বামী। আজ রোববার(১৩’ই জুন) সকাল ১১টায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে এক নারী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৩৫’বছর। আর অপর দুজনের মধ্যে একজন ৩৫-৪০ বয়সি পুরুষ এবং ৪’বছর বয়সি এক শিশু রয়েছে। আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক তবে কারো নাম পরিচয় এখনো জানা যায়নি। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীকে পুলিশ আটক করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে