আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।।
 করোনা সংক্রমন বৃদ্দি পাওযায় নওগাঁয় জেলা জুড়ে ১৬ জুন পর্যন্ত ১৫টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আর এ বিধিনিষিধে ফুটপাতের সকল চা স্টলগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এসব চা দোকানদারদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার(১১’ই জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নওগাঁ পৌরসভার ২৫০ জন চা স্টলের দোকানদারের মাঝে প্রত্যেক জনের মাঝে ১ হাজার টাকা করে এসব আর্থিক সহয়তা প্রদান করা হয়। বিকেলে শহরের রুবির মোড়ে দেখা যায়-ম্যাজিষ্ট্রেট আসার কথা শুনে কয়েকজন চা স্টল বন্ধ করে দ্রুত চলে যাচ্ছে। আবার কেউবা খোলা রেখে পালাচ্ছে পরে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেটের টিম তাদের নাম, মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের হাতে ১’হাজার করে টাকা তুলে দেয় এবং প্রশাসনের পক্ষ থেকে এই হাজার টাকা দিয়ে বাজার করে সংসার চালানোর কথা বলা হয়।

এছাড়াও ১৬’ই জুন পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। এ বিয়ষে কয়েকজন চা দোকানদারের সাথে কথা হলে তারা বলেন-আমরা পেটের দায়ে চা দোকান গুলো রেখে একটু বেচা-কেনা করছি। কিন্তু ম্যাজিষ্ট্রেট আসার কথা শুনে আমরা ভয়ে দোকান বন্ধ করে চলে যাচ্ছিলাম। পরে স্যাররা আমাদেরকে ডেকে কি কারনে দোকান খোলা রাখা হয়েছি জিঞ্জাসা করে। থখন আমরা পেটের দায়ে দোকান খোলা রাখছি বললে আমাদের নাম, ঠিকানা লিখে নিয়ে আমাদের হাতে ১ হাজার করে টাকা দেওয়া হয়। এবং এই টাকা দিয়ে বাজার করে সংসার চালানোর কথা বলা হয়। আর ১৬ জুন পর্যন্ত দোকান না খোলার কথা বলা হয়। তারা আরো বলেন, করোনার আমাদের তেমন বেচা-কেনা নেই। তাই এই টাকা পেয়ে আমাদের খুব উপকার হলো। এই টাকা দিয়ে আমরা কয়েকদিন ভালোভাবে সংসার চালাতে পারবো।

এ বিষয়ে জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ বলেন, করোনার সংক্রমন বৃদ্ধি পাওযায় জেলা জুড়ে ১৫টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিধিনিষেধ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। এছাড়া চা স্টলগুলোতে মানুষ অকারনে বসে থাকে তাই বিষয়টি চিন্তা করে চায়ের স্টলগুলো ১৬ জুন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হযেছে। তাই কর্মহীন এসব মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এসব আর্থিক সহয়তা প্রদান করা হচ্ছে। চলমান এই বিধিনিষেধ থাকা পর্যন্ত এই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, করোনা সংক্রমন বৃদ্ধি পাওযায় গত ৩ জুন নওগঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলা এক সপ্তাহের জন্য লকডউন ঘোষনা করা হয়। পরে ৯জুন থেকে লকডাউন শিথিল করে জুড়ে ১৬ জুন পর্যন্ত ১৫টি বিধিনিষেধ আরোপ করা হয়। এই বিধিনিষিধে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে। তবে চায়ের ষ্টল বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে