ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ক্যাম্পাসে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব সাবেক ছাত্রকে পুনর্মিলনীতে যোগদানের আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং পুলিশের এডিশনাল আইজি (এসবি) ড. জাবেদ পাটোয়ারি।

পুনর্মিলনীতে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে। রেজিস্ট্রেশন ফি- ১ হাজার টাকা। বিস্তারিত জানতে যোগাযোগের ফোন নম্বর- ০১৭১১১৩৬৩৪৫, ০১৭১৭২০৫০৪৫, ০১৭০০৭৪৪৯০৯।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে