জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর টানা চার দিন বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকার পর ফের ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এখানে উল্লেখ্য যে, পবিত্র ঈদুল ফিতর উৎযাপন ও সাপ্তাহিক ছুটির কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ৪’দিন আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ  ছিল।

সোমবার সকালে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে পুনরায় দুই দেশের মধ্যে আবার বাণিজ্য শুরু হয়।আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া  বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৩’ই মে থেকে ১৬’ই মে পযর্ন্ত  টানা চার দিন ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ফের এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। তবে এ সময় বিশেষ ব্যবস্থায় উভয় দেশের আটকেপড়া বৈধপাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে