
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানীতে আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে। ঈদের নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল বের করেন শত শত মুসল্লি। পরে সেখানে সমাবেশ করেন তারা।
এসময় মুসল্লিরা বলেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলার বিচার পেতে ইসলামি দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিক্ষোভ সমাবশে থেকে ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানানো হয়। ফিলিস্তিনের নাগরিকদের উপর ইসরায়েলি হামলা বদ্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানান মুসল্লি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























