
ইউরোপ ব্যুরো অফিস ডেস্ক রিপোর্ট।। ইতালীতে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ন্যাশনাল কাফ ইসলামিক ট্যালেন্টশো” ২০২১। এই আয়োজন উপলক্ষে ৩’রা মে সোমবার এক সাংবাদিক সম্মেলন ও ইফতার মাহফিলের আয়োজন করে।
ইউরোপ থেকে আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জি এম নাজমুল আহসান তুহিন জানান, ন্যাশনাল কাফের এই ট্যালেন্ট শো-এর মাধ্যমে ইউরোপে বেড়ে উঠা মুসলিম শিশুদের ইসলামী সংস্কৃতিরদিকে আকৃষ্ট করার উদ্দেশ্যেই আমাদের এই যাত্রা। তাঁরা ইতালী তথা ইউরোপের শিশুদের ইসলামের সৌন্দর্যে আলোকিতকরার জন্য এধরণের আরও অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
টাইটেল স্পন্সর ন্যাশনাল কাফের রাজধানী রোমের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালীর সভাপতি মোঃ আফজাল হোসেন রোমান, সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, ইসলামিকট্যালেন্ট শো’র পরিচালক মাওলানা মিকাঈল হোসেন, টাইটেল স্পন্সর ন্যাশনাল কাফের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফেজুর রহমান বুরহান, টি,এম,এম বাংলা পাতেন্তার পরিচালক এহসানুল হক পিয়াল, হাফেজ মাওলানা ইস্রাফিলহোসেন, মাওলানা সাইফুল সিদ্দিকি, ও মাওলানা এম,ডি সায়েদ তালুকদার প্রমুখ। শেষে এখন ইফতার মাহফিলে দেশ ও জাতির মংগল কামনায় দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা মিখাইল হোসেন।

ইউরোপ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























