ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বিশ^বিদ্যালয়ের ট্রেজারার হিসাবে যোগদান করেছেন। ট্রেজারার অফিস-কক্ষে আজ(৬’ই মে) বেলা ১১টায় তিনি যোগদান করেন।

এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ মিজানুর রহমান, আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. মোহাঃ মেহের আলী, সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক ড. মহাঃ আনোয়ারুল হক, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. গৌতম কুমার দাস, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, অধ্যাপক ড. মুঈদ রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান ও অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগদান শেষে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, অর্থনীতি বিভাগ, পরিসংখ্যান বিভাগ, পরিবহন অফিস, ইসলামী বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রমুখ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এরপর নবনিযুক্ত ট্রেজারার মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান তাঁর সাথে ছিলেন।

গতকাল(৫’ই মে) ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০(সংশোধিত আইন, ২০১০)’র আইন ১২(১) ধারা অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়াকে আগামী ৪ বছরের জন্য বিশ^বিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করেন।

সংক্ষিপ্ত জীবনী

অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ১৯৬৯ সালের ১জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে অনুষ্ঠিত এসএসসি এবং ১৯৮৭ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তিনি ইসলামী বিশ^বিদ্যালয় থেকে ১৯৯১ সালে অর্থনীতিতে ¯œাতক (সম্মান) এবং ১৯৯২ সালে একই বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন; উভয় ক্ষেত্রেই তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। ২০০৫ সালে তিনি ভারতের মুম্বাই বিশ^বিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া অর্থনীতি বিভাগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং প্রেস প্রশাসকের দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি এবং শাপলা ফোরামের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেন।

ইবিতে নতুন সাত সিন্ডিকেট সদস্যের নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী দুই বছরের জন্য নতুন সাত সিন্ডিকেট সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল (০৫ মে) মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ১৯(১) (ঘ), ১৯ (১) (ঙ), ১৯ (১) (চ), ১৯ (১) (ঝ) এবং ১৯ (২) ধারা অনুযায়ী সিন্ডিকেট সদস্যদের মনোনয়ন করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন- পাবনা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আনছারুল্লাহ, বাগেরহাটের দিগরাজ স্নাতক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও অর্থনীতি বিভাগের প্রভাষক মিথিলা তানজীল। এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়  প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজু এবং ঢাকার লালমাটিয়া হাউজিং স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আকমল হোসেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে