করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করা কুষ্টিয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের ব্যক্তি উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের পরিচালক, কুষ্টিয়া জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল লতিফ দিঘা।

বৃহস্পতিবার সকালে তিনি কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাসের  নিকট বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের লোগো সংবলিত চারশত মাস্ক হস্তান্তর করেন। এ সময় ওই অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সম্মুখযোদ্ধা হিসেবে কৃষির উন্নয়নে কাজ করছেন। এ বিষয়ে জানতে চাইলে আব্দুল লতিফ বলেন, বৈশ্বিক এ করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলায় কৃষি অধিদপ্তর জীবনের ঝুঁকি নিয়ে কৃষির উন্নয়ন তথা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছে। তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমি ব্যক্তি উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান করতে পেরে খুশি।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে