
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। বিনা উদ্ভাবিত তেলবীজ জাতীয় ফসল সমূহের পরিচিতি, চাষবাদ পদ্ধতি, ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কৃষি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে মাগুরায়। আজ বুধবার(২৮’শে এপ্রিল)দুপুরে মাগুরা বিনা উপকেন্দ্রের সম্মেলন কক্ষে এ কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেফাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী যুক্ত ছিলেন ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বিনা, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে ভারচুয়ালী যুক্ত ছিলেন ড. মোঃ আব্দুল মালেক,পরিচালক(গবেষণা), বিনা ময়মনসিংহ।
বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ রোকাইয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কৃষিবিদ সুশান্ত কুমার প্রামাণিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা, সৈয়দ তানভীর আবির,বৈজ্ঞানিক কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, মাগুরা। বক্তারা তেল জাতীয় ফষল সরিষা, চিনা বাদাম, তিল, সয়াবিন উৎপাদন বৃদ্ধির লক্ষে এ সকল ফষল চাষ পদ্ধতি, ব্রিডার বীজ উৎপাদন ও সংরক্ষন বিষয়ে আলোচনা করেণ। এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৫০জন কৃষাণ ও কৃষানী অংশ নেয়।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























