জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ।। ঝিনাইদহে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ খাদ্যসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।

এসময় প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল ও নগদ ৫’শ টাকা স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন তৃতীয় লিঙ্গের মানুষগুলো।

ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে