জহির সিকদার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় নগদ টাকা বিতরন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।এতে ১৭ হাজার ৫৯৯ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে নগদ ৭৯ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা বিতরণ করা হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালী এ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী,ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল ও আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























