নোমান চৌধুরী, চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি।। জাতীয় দৈনিকের সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের নতুন ৪’জন সদস্য কে তাদের সংগঠনে অন্তর্ভুক্তি করা হয়েছে। আগে সদস্য ছিল ৯’জন এখন বেড়ে দাঁড়িয়েছে ১৩’তে। ২৫’শে এপ্রিল সংগঠনটির সভাপতি মো.ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় সাধারণ সম্পাদক এম. আমির হোসেন নতুন সদস্য পদে আবেদন পত্র সহ সকল তথ্য উপাত্ত উপস্থাপন করলে উপস্থিত সদস্যগনের সর্বসম্মতিক্রমে নতুন ৪’জন সদস্যকে নির্বাচিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক চরফ্যাসন উপজেলা প্রতিনিধি মিজান নয়ন, সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, মানব জমিন প্রতিনিধি শাহাবুদ্দিন সিকদার প্রমুখ। যাচাই-বাছাই শেষে উপস্থিত সকলের  সম্মতিক্রমে এই ৪’সদস্যকে মনোনীত করেন। সদস্যরা হলেন জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ও বিডি টাইম্‌স নিউজের ভোলা প্রতিনিধি এম,নোমান চৌধুরী,  দৈনিক সংবাদ প্রতিদিনের চরফ্যাসন উপজেলা প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া, ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী এবং আমার সংবাদ দক্ষিণ আইচা প্রতিনিধি সেলিম রানাকে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিল প্রতিষ্ঠার পর থেকেই  উপজেলার সংবাদকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের সুখে দুঃখে পাশে থেকে আর্থ-সামাজিক কাজ করে আসছে। এদিকে, নব নির্বাচিত ৪ সদস্যকে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনসহ চরফ্যাসন উপজেলার  বিভিন্ন সুধী মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে