পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাক ও প্রথম শ্রেণির শিশুদের মধ্যে দেয়া হয় তাদের মাতৃভাষার বই। বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত।
সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা শহরের অদূরে কুকিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এর মধ্যদিয়েই পুরো জেলায় চলছে বই বিতরণ উৎসবের কার্যক্রম।খাগড়াছড়ি জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৯৩টি। এছাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৬টি এবং অন্যান্য বিদ্যালয়ের সংখ্যা ৭৬টি। মোট ৭১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে জেলা শহরেই আছে ৫১টি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীর সংখ্যা এক লাখ ২১ হাজার ৮৮৭ জন। এসব ছাত্র-ছাত্রীর মাঝে চার লাখ ৯৮ হাজার ২৪২টি বই বিতরণ করা হবে। ইতোমধ্যে প্রায় অর্ধেকেরও বেশি বই বিতরণ করা হয়েছে।এছাড়া এই জেলায় ১১৭টি মাধ্যমিক বিদ্যালয় আছে। সরকারি উচ্চ বিদ্যালয় আছে পাঁচটি। আর বেসরকারি নিম্ন মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় ১১২টি। জেলা শহরে দুইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি আরো ১৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।এসব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৭০৩ জন। সবকটি উচ্চ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। পাহাড়ের সব বিদ্যালয়েই কম বেশি রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থী।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























