ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন যুবলীগের সদস্য আশরাফুল ইসলাম সজীব।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বুধবার নূর ফেসবুক লাইভে বলেন, আওয়ামী লীগ নেতা ও সমর্থকরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। বাদীর দাবি, এমন বক্তব্য আওয়ামী লীগ সমর্থক মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে