প্রাথমিক বিদ্যালয়ে ৬৪ হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। এর মধ্যে ২১ হাজার প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়া। মামলা সংক্রান্ত জটিলতায় ৩ বছর ধরে নিয়োগ হচ্ছে না সহকারী শিক্ষক। শিক্ষক সংকটের ফলে সরকারের বড় বড় প্রকল্প থাকলেও এ স্তরের শিক্ষার মান উন্নত হচ্ছে না বলছেন বিশ্লেষকেরা।
দেশের ৬৩ হাজার ৬০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশীরভাগ স্কুলে চলছে এ সংকট। সহকারী শিক্ষকের পদ শূন্য ১৭ হাজার। আর প্রাক প্রাথমিকে পদ খালি ২৬ হাজার। আর ২১ হাজার প্রধান শিক্ষকের পদ খালি। এর একটি বড় কারন ২০১৪ সাল থেকে সহকারি শিক্ষকের নিয়োগ বন্ধ থাকা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে মামলা সংক্রান্ত জটিলতার কারনে এই নিয়োগ আটকে আছে।তবে প্যানেল ভুক্ত কিছু শিক্ষককে নিয়োগ দেয়া হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষক সংকটের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোর পড়াশোনার মান ধরে রাখা যাচ্ছে না। মামলা সংক্রান্ত জটিলতা দূর করে দ্রুত শিক্ষক নিয়োগ দেয়ার তাগিদ শিক্ষাবিদদের।
অনলাইন ডেস্ক, বিডি টাইম্স নিউজ


























