ছবি যথাক্রমে- তাসনিম খলিল-ডেভিড বার্গম্যান-মোস্তেফা স্যোউয়াগ-শায়ের জুলকার নাইন সামী

বাংলাদেশ ও সরকারের সুনাম নষ্ট করে আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে বক্তব্য দেয়ায় শায়ের জুলকার নাইন সামী, আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ, নেত্র নিউজের সম্পাদক তাসনিম খলিল এবং যুক্তরাজ্য প্রবাসী ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার বাদীর জবানবন্দী রেকর্ড করেছে আদালত।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক। পাশাপাশি মামলাটি গ্রহণ করা হবে কি না সে বিষয়ে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছে আদালত।

মামলার আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম নষ্ট করেছেন। আল জাজিরায় প্রচারিত তথ্য চিত্রে বাংলাদেশ সেনাবাহিনী ইসরাঈল থেকে যে গোয়েন্দা সরঞ্জাম কেনার কথা বলা হয়েছে, তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে