নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের করোনাকালীন আংশিক মেস ভাড়া সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ভাড়া বাসা মালিকের নিকট হস্তান্তর ও সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষর অনুষ্ঠান আজ (২৮ জানুয়ারি ২০২১) নোবিপ্রবি উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবি মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রমুখ।

সমঝোতা স্মারক (গড়ট) এ নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অ.দা) অধ্যাপক ড. মো. আবুল হোসেন। জেলা প্রশাসক, নোয়াখালী/প্রতিনিধি’র পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন, বাসা মালিক প্রতিনিধি’র পক্ষে আশরাফুল আলম সোহেল এবং শিক্ষার্থীদের পক্ষে জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে