বৈশি^ক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২১’ পালন করা হয়েছে।

আজ রবিবার (১০ জানুয়ারি, ২০২১) বিকেল ৪টায় ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও, বিশেষ অতিথি সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সম্মানীয় প্রোÑভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের অভ্যুদয় হলেও তখনও পাকিস্তানে বন্দি ছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দিদশা থেকে মুক্তি পেয়ে রক্তস্নাত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন। মহান এই নেতার প্রত্যাবর্তনে স্বাধীনতাসংগ্রামের বিজয় পূর্ণতা পায়। বিশ্বজুড়ে জাতি পরিচিতি পায় বীর বাঙালি হিসেবে।

বেরোবি’র প্রোÑভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে অর্জিত বিজয় পূর্ণতা লাভ করে। এসময় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের মর্যাদা অক্ষুন্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি। ভার্চুয়াল আলোচনা সভায় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানের স ালনায় মূল প্রবন্ধ পাঠ করেন বেরোবি ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. নাজমুল হক। এছাড়াও বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ মাসুদ-উল-হাসান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট সুমাইয়া তাহসিন হামিদা। এদিকে, দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বেরোবি’র সম্মানীয় প্রোÑভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এবং সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এর পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন অনুষদ, প্রশাসনিক দপ্তর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তাদের স্বাধীনতা পরিষদ, কর্মচারী ইউনিয়ন, বেরোবি শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে