নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পানের বরজ থেকে ১৫ কেজি ওজনের ২ টি গাঁজার গাছ সহ বেলাল হোসেন (৪০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
আটক বেলাল হোসেন মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের মৃতঃ রমজান আলীর ছেলে।বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে পানের বরজ থেকে গাছ দুটি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর রহমান বলেন, গাছ সহ বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ














