ওমর ফয়সাল, ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার এলাকার দারুচ্ছালাম ঈদগাহ (কওমী) মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি স্থানীয় যুবলীগ নেতা মুহাম্মদ হাসান ওরফে পাঠান হাসান (৩৮)কে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। সে মাইজভাণ্ডার পাঠান পাড়ার মৃত নুরুচ্ছাফার ছেলে।

বুধবার (০৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন শোলকবহর এলাকা থেকে র‍্যাব-৭ এর টহল টিমের মাধ্যমে তাকে আটক করা হয় বলে জানাগেছে।এর আগে, গত ৪ জানুয়ারি দুপুরে দারুচ্ছালাম মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনা পরবর্তী রাতে স্থানীয় যুবলীগ নেতা মো. হাসানকে প্রধান আসামী করে ১০জন নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন ওই মাদ্রাসার পরিচালক মুফতি মনির আহমদ। প্রধান আসামী হাসানের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসায় হামলার ঘটনায় প্রধান আসামি হাসানকে র‍্যাব-৭ এর সহযোগিতায় আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অতিদ্রুত এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে