নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা এবং ধামইরগাট উপজেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শনিবার (২ জানুয়ারি) বিকেলে ডিবি অফিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। আটকরা হল, আবু সাঈদ (২০) আনোয়ার হোসেন (২৫) নাছির উদ্দিন (৩৫) এবং মঞ্জিল হোসেন (৩০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পত্নীতলা এবং ধামইরহাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪০ বোতল ফেন্সিডিল, দেশীয় হাসুয়া, চাপাতি এবং লোহার দা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ


























