ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস্‌ বাংলাদেশ (ইউল্যাব) এ ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত হলো ইউল্যাব এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর মধ্যকার সমঝোতা স্মারক। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং ডিসিসিআই-এর সভাপতি জনাব শামস মাহমুদ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ইউল্যাব বোর্ড অব ট্রাস্ট্রিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান এবং ডিসিসিআই-এর ভারপ্রাপ্ত মহাসচিব জনাব আফসারুল আরিফীন এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউল্যাবের সাথে ডিসিসিআই-এর মধ্যকার এই সমঝোতা স্মারকের অধীনে সচেতনতামূলক এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক অনুষ্ঠান, সার্টিফিকেট কোর্স এবং দেশের উন্নতির জন্য প্রয়োজনীয় বিষয়গুলোতে মানবশক্তি বৃদ্ধির লক্ষ্যে বাস্তবিক শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে। এই সমঝোতা স্মারকটি শিক্ষা ও শিল্পের মধ্যকার সম্পর্কের প্রেক্ষাপটের উন্নতি সাধন করতে সহায়তা করবে। ডিসিসিআই এবং এর সদস্যদের মতামত অনুসারে এই স্মারকটি প্রশিক্ষণ মডিউল গুলির যৌথ বিকাশে অবদান রাখবে, যা শিক্ষা পাঠ্যক্রমের আধুনিকীকরণ এবং পাশাপাশি শিল্প-কেন্দ্রিক একাডেমিক পাঠ্যক্রমের উন্নয়নে নতুন মাইলফলক তৈরী করবে।

এই সমঝোতা স্মারকটি পারস্পরিক আগ্রহের পরিপ্রেক্ষিতে গবেষণার সুযোগগুলি ত্বরান্বিত করবে যা শিল্প জ্ঞানের বিকাশে অবদান রাখবে এবং ভবিষ্যতের জন্য রিসোর্স তৈরী করবে। অন্যান্য সুবিধাগুলির মধ্যে, সমঝোতা স্মারকটি পারস্পরিক স্বার্থের অবস্থান থেকে জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলনের সংগঠনকেও প্রাধান্য দেবে। একই সাথে,পার্টনার প্রতিষ্ঠানগুলোও এই আয়োজন গুলোতে অংশগ্রহন করতে পারবে। 

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে