বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ৭৩তম সিন্ডিকেটের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ ডিসেম্বর, ২০২০) বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে সভাটি সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেট সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গত ১৬ ডিসেম্বর ২০২০ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর স্বাধীনতা স্মারক চত্ত্বরে জাতীয় পতাকা সদৃশ্য ব্যানার নিয়ে অনাকাঙ্খিত ঘটনায় অনুপুঙ্খ তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর বাংলা বিভাগের প্রফেসর ড. নাজমুল হককে আহবায়ক, বেরোবি’র প্রক্টর মোঃ আতিউর রহমানকে সদস্য সচিব এবং বেরোবি একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর ড. শুচিতা শরমিনকে সদস্য করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।

সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. হাসিবুর রশীদ, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. এম. আবুল কাসেম, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আমিনুল ইসলাম খান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদ-উল হক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বেরোবি বহিরাঙ্গন কার্যক্রম এর পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুল হক, বেরোবি পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস এর পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতিউর রহমান। এছাড়াও সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) সভায় উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে