কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সংঘর্ষে নিহত হয়েছে ৪ রোহিঙ্গা। এক আনসারসহ আহত হয়েছেন অনেকেই। পুলিশ বলছে, মঙ্গলবার সন্ধ্যায় ৮ নম্বর পূর্ব ক্যাম্পে এ ঘটনা ঘটে। এতে মুন্না বাহিনীর প্রধানের ভাই গিয়াস উদ্দিনসহ ওই পক্ষের ৪ জন নিহত হয়।

আধিপত্য বিস্তারের জেরে মাস্টার মুন্না ও আলী ইয়াকিন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ। এক সপ্তাহ ধরেই দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে। এর আগে রোববার সংঘর্ষে আরেকটি বাহিনীর ২ জন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে বাড়ানো হয়েছে সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের টহল। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৪শ পরিবারকে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে