আন্তর্জাতিক ডেস্ক।। সীমান্ত পারি দিয়ে ইউরোপে প্রবেশের জন্য ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী বসনিয়ার জঙ্গলে আটকা পড়েছে বাংলাদেশিসহ কয়েকশ’ অভিবাসন প্রত্যাশী। এই দলে বাংলাদেশসহ পাকিস্তান, মরক্কো ও আলজেরিয়ার নাগরিক রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মানবেতর পরিস্থিতিতে প্রচণ্ড ঠাণ্ডা থেকে বাঁচতে জন্য কোনমতে আগুন জ্বালিয়ে টিকে রয়েছেন তারা। উন্নত জীবনের জন্য ইউরোপের সীমান্ত অতিক্রম করার অপেক্ষায় জঙ্গলে একটি পরিত্যক্ত কারখানা ভবনে আশ্রয় নিয়েছেন প্রায় পাঁচশ’ তরুণ। বসনিয়ার সীমান্তরক্ষী পুলিশ জানায়, অনেকেই রাবারের তৈরি নৌকায় নদী পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। খরস্রোতা নদীতে ডুবে মৃত্যু হয়েছে অনেকর। তবু তারা চেষ্টা অব্যাহত রেখেছেন ইউরোপে প্রবেশের।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে