এমফিটামিন নামের মাদকের ঘাঁটি মিয়ানমার। আর ঢাকাকে ব্যবহার করে তা পাচারে জড়িত আন্তর্জাতিক চক্র, এসব তথ্য দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আহসানুল জব্বার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বাংলাদেশে এই মাদক উৎপাদিত হয় না।
গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ হওয়া ১২ কেজি ৩২০ গ্রাম এমফিটামিনের আনুমানিক মূল্য ২৪ কোটি ৬৪ লাখ টাকা। বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজে ডুয়েল ভিউ স্ক্যানারে নিরাপত্তা তল্লাশির সময় এই মাদকের সন্ধান পাওয়া যায়।
দেশের ইতিহাসে রপ্তানি কার্গোতে মাদক পাচারের সময় জব্দ করার ঘটনা এবারই প্রথম। এ ঘটনায় আটক করা হয়েছে ৬ জনকে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























