মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচারিক আদালতে গাম্বিয়ার করা মামলা যুক্ত হচ্ছে কানাডা ও নেদারল্যান্ড। গাম্বিয়াকে এই মামলায় আইনি সহযোগিতা দেবে দেশ দুটি।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলিপে শ্যাম্পে ও নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক বুধবার যৌথ বিবৃতিতে একথা জানিয়েছেন। এতে গণহত্যা কনভেনশন মেনে চলা সব দেশকে গাম্বিয়াকে সমর্থন দিতে আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গা গণহত্যা বিচারে, গত বছর আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। দুই পক্ষের শুনানির পর, জানুয়ারিতে অন্তবর্তীকালীন আদেশে মিয়ানমারকে গণহত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয় আদালত।


নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে