বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ১২টি নৌরুটে সব ধরনের ছোট লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। বুধবার সকাল সাড়ে ৮টায় এ ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছে তারা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণের উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে সকাল ৯টা থেকেই বরিশালে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এদিকে হঠাৎ লঞ্চ বন্ধের ঘোষণায় বিভাগের ৭২টি ঘাটে অসংখ্য যাত্রী আটকা পড়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে