শাহীন রেজা, কুষ্টিয়া জেলা।। প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী(১৪) জোরপূর্বক ধর্ষণের শিকার হয়ে দুই মাসের অন্তঃস্বত্তা হয়েছে।ঘটনাটি উপজেলার সদকী ইউনিয়নের খোর্দ্দ তারাপুর এলাকায় ঘটেছে।

ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীকে একই এলাকার মৃত গণি শেখের ছেলে উকিল শেখ (৩৫) নানা ভয়ভীতি দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।একাজে সহায়তা করেছে ওই এলাকার মৃত ইসমাইলের ছেলে মোঃ আলম (৪০)। ধর্ষিতার পরিবার জানান, গত ২৮ মে মেয়েটি প্রাইভেট পড়ার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে পরিকল্পিতভাবে আলম মুখচেপে ধরে জোরপূর্বক ধর্ষক উকিল শেখের কাছে নিয়ে যায় এবং উকিল তার নিজ ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। প্রাণনাশের হুমকি দেওয়ায় বিষয়টি কাউকে না জানালে ঘটনার দুই মাস পরে বমি,মাথাঘোরা ও পেটের ব্যথা উঠলে স্থানীয় এক ডায়াগোনষ্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম করা হয় এবং রিপোর্ট দেখে চিকিৎসক বলেন মেয়েটি দুইমাসের অন্তঃস্বত্তা।

এবিষয়ে ধর্ষিতার সৎ মা বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার সময় আলমের সহায়তায় উকিল তার ফাঁকা বাড়িতে নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণ করে।প্রাণনাশের হুমকি দেওয়ায় মেয়েটি ঘটনার ধামাচাপা দেয়।কিন্তু ঘটনার দুইমাস পরে হঠাৎ বুমি,পেটে ব্যাথা মাথা ও অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ডায়াগোনষ্টিক সেন্টারে পরীক্ষা করলে দুইমাসের অন্তঃস্বত্তা হওয়ার রিপোর্ট আসে এবং চক্ষু লজ্জার ভয়ে কাউকে না জানিয়ে বাচ্চাটি নষ্ট করা হয়।

কিন্তু বর্তমানে আসামী ভিডিও ও ছবি আছে বলে ব্লাকমেইল করছে এবং নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে।তিনি আরো বলেন, থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। এবিষয়ে থানার ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত স্বাপক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে