পাবনার ঐতিহ্যবাহী ঈশ্বরদী জংশন স্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নে নানা উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রসারণ করা হচ্ছে রেললাইন ও প্ল্যাটফর্ম। পাশাপাশি চলছে মিটারগেজ ও ব্রডগেজ লাইনের কাজ। নির্মাণ করা হচ্ছে ঈশ্বরদী থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পর্যন্ত নতুন রেললাইন।

স্বাধীনতার পর থেকে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি ব্রিটিশ আমলে গড়ে তোলা ঈশ্বরদী জংশন স্টেশনটিতে। পুরনো ভবন, নিচু প্ল্যাটফর্ম, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি নানা অসামাজিক কর্মকান্ডের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিলো ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকা। এ অবস্থায় ঈশ্বরদী স্টেশন আধুনিকায়নে ৩শ’ ৩৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয় রেল মন্ত্রণালয়। এর মধ্যে ঈশ্বরদী থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত সাড়ে ২৬ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি প্ল্যাটফর্ম সংস্কারসহ যাত্রী সেবার মান বাড়াতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। দীর্ঘদিন পর ঈশ্বরদী রেলওয়ে জংশনকে আধুনিকায়নে উদ্যোগ নেয়ায় স্থানীয়রা খুশি। তবে নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগ তাদের।

পাকশীর বিভাগীয় রেল ব্যাবস্থাপক আসাদুল হকের দাবি প্রকল্পে কোনো অনিয়ম হয়নি। তবে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতির অভিযোগে গেল ৮ই জুলাই তাকে বদলির প্রজ্ঞাপন জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে