রাজধানীর লাইভ ফার্মেসী লিমিটেডের এক কর্মচারী নগদ একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে গা ঢাকা দিয়েছে। কর্মচারীর নাম এস এম বায়েজীদ হাসান (সেতু), তার বাড়ি মিঠাপুকুর(রংপুর) জেলায়। তাহার কর্মস্থল লাইভ ফার্মেসী লিমিটেড ১৫১/চ হাবিব মার্কেট. ওয়াবদা রোড, রামপুরা শাখা সহকারী ব্যবস্থাপক মানবসম্পদ ও প্রশাসন বিভাগে কর্মরত ছিল, কর্মরত থাকা অবস্থায় লাইভ ফার্মেসী লিমিটেড, রামপুরা শাখা থেকে গত ২৪ শে জুলাই দুপুর ১২:৪৫ থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে কোম্পানির সংরক্ষিত নগদ অর্থ থেকে ২১ লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে লাপাত্তা হয়ে যায়।

অভিযুক্ত আসামী এস এম বায়েজীদ হাসান (সেতু)
লাইভ ফার্মেসী রামপুরা শাখা সর্বোচ্চ যোগাযোগের চেষ্টা করেও চুড়ান্ত সিদ্ধান্ত পোছাতে পারে নাই, এর পরিপ্রেক্ষিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বাদী হয়ে হাতিরঝিল থানায় ৩৮১ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করে। অদ্য দিবস পর্যন্ত ব্যক্তির কোন হাদিস পাওয়া যাচ্ছে না। মামলাটি হাতিরঝিল থানাধীন তদন্তে রহিয়াছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























