মেশকাত মিশু, রাবি প্রতিনিধি|| রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’ তে উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে (২৮ জুলাই) অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সোহাগ সিকদারকে সভাপতি ও উর্দু বিভাগের একই বর্ষের শিক্ষার্থী তাসবিয়া ইসলাম তুলিকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছেন। সংগঠনটির নির্বাহী সম্বয়কারী মিরান শাহ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলনের সভাপতিত্বে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে এসময় উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, ফোকলোর বিভাগের সরকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিউল ইসলাম, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন উত্তরণের নির্বাহী সমন্বয়কারী মিরান শাহ ও মাজহারুল ইসলাম। এসময় মহব্বত হোসেন মিলন বলেন, “আমরা এমন সময় কাউন্সিল ও কমিটি ঘোষণা করছি যখন করোনা মহামারীতে আমাদের প্রিয় মাতৃভূমিসহ পুরো বিশ্ব নাজেহাল হয়ে পড়েছে।
বাংলাদেশে একদিকে যেমন করোনার প্রকোপ অন্য দিকে আবার চলছে চুরি,দুর্নীতি, লুটপাট, ধর্ষণ ও সন্ত্রাসের রাজত্ব। এই সামগ্রিক বিষয় কাটিয়ে উঠার জন্য রাষ্ট্রকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সুষ্ঠু ও প্রগতিশীল ধারার সাহিত্য ও সংস্কৃতি চর্চা এবং চিন্তার বিকাশ সাধনে উত্তরণ কাজ করে যাবে।” কমিটি ঘোষণার আগে সাহিত্যিক আহমদ ছফার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. হেয়াদেতুল্লা পাঠান ও ইফরাদা জান্নাতী আঁচল। সহ- সাধারণ সম্পাদক হয়েছেন স্বপন কুমার ও সুইটি খাতুন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আল-মারুফুল ইসলাম ও আব্দুস সবুর লোটাস। অর্থ সম্পাদক সুজানা আফরিন। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক – রানা হেমব্রম। উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাজলিন মেহজাবিন চৌধুরী। পাঠচক্র বিষয়ক সম্পাদক আফরিন জাহান। পাঠচক্র বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান আসিফ। দপ্তর বিষয়ক সম্পাদক মো. সাকিব ইসলাম। অনুষ্ঠান পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোছাঃ ফারজানা আক্তার ববি। কমিটিতে হয়েছেন সদস্য শাদমান শাকিব,শাদমান শাহাদ, মো.জুলফিকার আলী হায়দার, মো. আল মিরাজ হোসেন শুভ, শাকিলা খাতুন, আনোয়ার সাদাৎ জাকি।
মেশকাত মিশু, রাজশাহী বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























