বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল তিন দিনব্যাপী “আমিন মোহাম্মাদ গ্রুপ ২য় এসিসি জাতীয় বিতর্ক উৎসব ২০১৭”
471
গত ৯ মার্চ থেকে ১১ মার্চ তারিখ পর্যন্ত আদমজী ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হয়ে গেল তিন দিনব্যাপী “আমিন মোহাম্মাদ গ্রুপ ২য় এসিসি জাতীয় বিতর্ক উৎসব ২০১৭”।
তিনদিন ধরে চলা এই যুক্তিতর্কের খেলায় বিচারক কমিটির চুলচেরা বিশ্লেষণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে গ্রুপ অব ডিবেটরস।কলেজ পর্যায়ে বাংলা বিভাগে বিজয়ী হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ এবং রানার্সআপ হয়েছে মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ।ইংরেজি বিভাগে কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে নটরডেম কলেজ এবং রানার্সআপ হয়েছে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।অনুষ্ঠানের শেষ দিনে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও ছিল উপস্থিত বক্তৃতা, দেয়াল লিখন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।দেয়াল লিখন প্রতিযোগিতায় বিজয়ীদের তকমা ছিনিয়ে নেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম,এনডিসি।বর্ণিল এই উৎসবে ঢাকা অঞ্ছল ও দেশের বিভিন্ন স্থানের স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় ৪০ টি প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগী আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অংশগ্রহন করেন।তিনদিন ধরে চলা এই যুক্তিতর্কের মহামিলনের সমাপনী দিবসে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এনডিসি,এএফডাব্লুউসি,পিএসসি,পিএইচডি,এরিয়া কমান্ডার, সদর দপ্তর লজিস্টিকস ও প্রধান পৃষ্ঠপোষক আদমজী ক্যান্টনমেন্ট কলেজ।সমাপনি দিবসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“যুক্তি দিয়ে জীবনকে জয় করে নিতে হয়,আর বিতর্ক চর্চা আমাদের সেটাই শেখায়।সত্যিকারের মননশীল ও দূরদর্শী জাতি গঠনের জন্য বিতর্কচর্চা একটি চমৎকার প্রচেষ্টা”।তিনি শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে আরও বলেন,“পৃথিবীটা অনেক সুন্দর, প্রতিদিন ১টা করে হলেও ভালো কাজ করার আহ্বান জানান তিনি।এভাবেই একদিন দেশ বদলে যাবার প্রত্যাশ্যা ব্যক্ত করেন”। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে কলেজের সম্মানিত অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান।পাশাপাশি পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশে বিতর্কের মতো সহশিক্ষা কার্যক্রমের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
বর্ণিল এই যুক্তিতর্কের সমাপনী দিবসের মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রমজানুল হক নিহাদ,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আমিন মোহাম্মাদ গ্রুপ। সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, শিক্ষার্থীদের অবিভাবকগন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ইলেক্ত্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।