নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম ও নোয়াখালী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ খোরশেদ আলম খানের মাঝে এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকেলে(২১’শে জুলাই ২০২০) উপাচার্যের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম। সভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মো. আনিসুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন, মো. আবু ইউছুফ এডিসি (রাজস্ব) নোয়াখালী, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম সরদার, সহকারী কমিশনার সৈকত রায়হান, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমুখ।

সভায় অন্যান্য বিষয়ের সাথে নোবিপ্রবি শিক্ষার্থীদের মেস/বাসা ভাড়া সম্পর্কে ইতিবাচক আলোচনা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে বাড়ির মালিকদের সঙ্গে পরবর্তীতে সুবিধাজনক সময়ে সভা আহবান করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে