বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এর একাডেমিক কাউন্সিলের ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ জুলাই, ২০২০) সকাল ১০টায় উপাচার্য মহোদয়ের অফিস কাম রেসিডেন্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
একাডেমিক কাউন্সিলের এই সভায় স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগসমূহের প্রধান এবং একাডেমিক কাউন্সিলের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একাডেমিক কাউন্সিলের ২৩তম সভায় বিভিন্ন বিভাগের একাডেমিক বিষয় সংক্রান্ত আলোচ্য সূচিতে আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























