ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট(ডব্লিউইউআরআই)র্যাংকিং এ বিশ্বের শীর্ষ ৫০’বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সম্প্রতি জায়গা করে নিয়েছে।
উদ্ভাবনী ও সৃজনশীলতার জন্য ইউল্যাবের এই অর্জন শুধু ইউল্যাবের জন্য সুনাম বয়ে আনেনি, সুনাম বয়ে এনেছে এদেশের জন্য। এই আনন্দ ভাগাভাগি করতে ইউল্যাব আয়োজন করেছে এক অন্যরকম আনন্দোৎসব।
আজ বুধবার, ১৫’ই জুলাই সন্ধ্যা ৭’টায় ডিজিটাল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে ইউল্যাব সৃজনশীলতায় বিশ্ব র্যাংকিংএ শীর্ষ ৫০’এ স্থান পাওয়ায় ইউল্যাবের আনন্দ আয়োজ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী,এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, “মুজিববর্ষের প্রাক্কালে আমাদের উচ্চ শিক্ষাখাতে একটি নতুন উপহার জাতির জন্য হয়েছে যে, আন্তর্জাতিক একটি স্বীকৃতি আমাদের দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মুজিববর্ষে পেয়েছে। এটা সকলের জন্য গর্বের বিষয়, শিক্ষা পরিবারের জন্য গর্বের বিষয়, বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয়। একটি বিশ্ববিদ্যালয় যখন এগিয়ে যাওয়ার জন্য নানান ধরনের কোর্স, নানা ধরনের পাঠ্যক্রম, উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের জন্য সংযুক্ত করবেন, আমরা সেটাকে যেন স্বাগতম জানাই এবং নতুন নতুন উদ্ভাবনী পদ্ধতি অর্থাৎ টিচিং লার্নিং এক্সপেরিএন্স এন্ড লার্নিং আউটকাম সেটাকে আমরা যে বলছি শিক্ষনফল সেটাকে অর্জন করার জন্য যদি নতুন প্রযুক্তি, নতুন পদ্ধতি সংযুক্ত করতে হয় সেগুলোকে আমাদের স্বাগতম জানানো উচিত এবং এই ক্ষেত্রে ইউল্যাব বেশ উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে এবং এটার মাধ্যমেই এই স্বীকৃতি লাভ হয়েছে।” তিনি আরও বলেন, “ইউল্যাবের মত উচ্চমানের বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন পিএইচডি ও এমফিল ডিগ্রী প্রগ্রামের অনুমতি পায় সে লক্ষ্যে ইউজিসি-র সাথে কাজ করতে হবে।”

অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, “আমরা পৃথিবীতে নতুন পরিস্থিতির সম্মুখীন। সে পরিস্থিতিতে নতুনত্ব নিয়ে, নতুন প্রেরণা নিয়ে, নতুন ইনোভেশন নিয়ে ইউল্যাব হাজির হয়েছে বলে আমি বিশ্বাস করি। ইউল্যাবের দ্বারা সম্ভব নতুন ভাবে চিন্তা করার, ইনোভেশনকে আনার, কোর্স কারিকুলামকে চেঞ্জ করে আমাদের দেশের শিক্ষাকার্যক্রমকে নতুন ভাবে নিয়ে আসার” এই অর্জন শিক্ষার্থীদের অভিহিত করে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ-এর সদস্য কাজী নাবিল আহমেদ, এমপি বলেন “শিক্ষার্থীরা যদি ভাল না করতো তাহলে ডব্লিউইউআরআই র্যাংকিং-এর শীর্ষ তালিকায় ইউল্যাব জায়গা করে নিতে পারতোনা। তাদের উদ্ভাবনী ও সৃজনশীলতার জন্য এই অর্জন সম্ভব হয়েছে”।

ইউল্যাবের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর ডিরেক্টর ও মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ড. জুড ইউলিয়াম হেনিলো তার বক্তব্যে ডব্লিউইউআরআই র্যাংকিং-এ বিশ্বের শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় কিভাবে উদ্ভাবনী ও সৃজনশীলতার জন্য ইউল্যাব স্থান করে নিয়েছে সে বিষয়ে আলোকপাত করেন। এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























