ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। ফটিকছড়িতে চুরির অভিযোগে অহিদুর রহমান(৪৭) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার(১৩’ই জুলাই) দিবাগত রাতে উপজেলার ভ‚জপুর থানাধীন বাগানবাজার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (১৪জুলাই) সকালে খবর পেয়ে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত অহিদ বাগানবাজার ইউনিয়নের লালমাই এলাকার মৃত আজগর আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানাগেছে, সোমবার রাত আড়াইটার দিকে গজারিয়া এলাকার জনৈক নূর মোহাম্মদের বাড়িতে ভবন নির্মাণের কাজে নিয়োজিত নির্মাণ শ্রমিকদের রুমে ডুকে নগদ টাকা এবং মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার সময় অহিদ ও জহির নামে ২ জনকে পাকড়াও করে মারধর করে বাড়ির লোকজন। একপর্যায়ে আটক জহির ও অহিদ দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এরমধ্যে জহির পালাতে পারলেও অহিদকে স্থানীয় কামাল উদ্দিনের বাড়িতে ধরে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলে প্রাণ হারায়।

ঘটনার সত্যতা স্বীকার করে দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার বিডি টাইম্‌স নিউজকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঐ এলাকার ন‚র মোহাম্মদ, হাশেম, মাহফুজ, মোস্তফা, ইউসুফসহ ১১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে