জেকেজি চেয়ারম্যান ডা. সাবরিনার বিরুদ্ধে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। এর আগে সোমবার করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারো সাবরিনাকে আদালতে তোলা হবে। রোববার গ্রেপ্তারের পর তেজগাঁও থানায় পুলিশি হেফাজতে ছিলেন সাবরিনা। সাবরিনার প্রতিষ্ঠান জেকেজির বিরুদ্ধে ১৫ হাজার ৪৬০টি করোনা ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ এনেছে পুলিশ। নমুনা জালিয়াতির মামলায় ইতোমধ্যেই জেকেজির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে