কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধু ভাস্কর্য এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

শনিবার সকাল ৯.৩০ ঘটিকায় প্রথমে বঙ্গবন্ধু ভাস্কর্যে এরপর তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক আবু তাহের, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক, কর্মকর্তা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নবনিযুক্ত ট্রেজারার-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি. বাংলাদেশ ছাত্রলীগ কুবি. শাখা, কর্মকর্তা পরিষদ. কর্মচারী সমিতি এবং অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, গত ৫ জুলাই ২০২০ খ্রি. তারিখে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান যোগদান করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর সংশোধিত আইন ২০১৩ এর ১২(১) ধারা অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চার বছরের জন্য তাঁকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন।

কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে