প্রিতম মজুমদার, টাইমস ইউনিভার্সিটি|| বর্তমানে করোনা ভাইরাস (COVID-19) এর কারণে সরকারি নির্দেশে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নির্দেশনা মোতাবেক ফরিদপুরের টাইমস ইউনিভার্সিটিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আলাউদ্দিন মোল্যা জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম স্যারের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের যেন কোন ধরনের সেশনজট সৃষ্টি না হয় সেই লক্ষে অনলাইনের মাধ্যমে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করা হয়েছে। চলমান পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির হার ও উৎসাহ ছিল আশাব‍্যঞ্জক। আমি সফলভাবে পরীক্ষা আয়োজনের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট বিভাগীয় পরীক্ষা কমিটি ও সম্মানিত সকল শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীগণকে।

পরীক্ষা আজ থেকে শুরু হয়ে আগামী ২৭শে জুলাই পর্যন্ত চলমান থাকবে।

প্রিতম মজুমদার, টাইমস ইউনিভার্সিটি ||

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে